Monday, February 12, 2018
Blender Design_02(Sweet Home)
Wednesday, February 7, 2018
Innocent(সরল গ্যাদা)
অধিকাংশ মানুষ সরল মানুষকে তাদের প্রধান লক্ষ্য করে ঠকানোর জন্য। তাদের ধারণা সরল মানুষ মানে বোকা। যদিও সরল মানুষের অনেক আচরণ বোকার মতই মনে হয়। তারা তাদের বন্ধু, বান্ধব এমনকি অপরিচিত মানুষের খুব সাধারণ অভিনয়ও বুঝতে পারে না। উঠে পরে লাগে তাদের সাহায্য করার জন্য। কিন্তু দুই একজন সরল বোকার জন্য তো আর পুরা সরল গোষ্ঠী বোকা হতে পারে না। হয়তো তারা তাদের আচরণগত দিক দিয়ে কাউকে আঘাত করতে চায় না, হয়ত তারা চায়না কেউ কষ্ট পাক, হয়তো তারা চায় না তাদের না উত্তর শুনে কেউ যেন মন খারাপ না করে।
Wednesday, January 24, 2018
নষ্ট আমি
নষ্ট পৃথিবী, নষ্ট আমি
প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে চলেছি
আমার থাবা আর ভয়ংকর নখগুলি
অসহায় হই তখন, চারিদিকে দেখি যখন
ভদ্রবেশে ভদ্র মানুষ আঁচড় কাটে
রক্তাক্ত করে হিংস্ররুপে
চারিদিকে সাড়া পড়ে, তারা ভদ্র মানুষ বটে
ভদ্রই তো , ভেবে ঠকেছি
নষ্ট এই আমি।
Friday, January 12, 2018
ভোলার আত্মতৃপ্তি
কী যেন একটা
প্রবাদ আছে না, ' নিজের খেয়ে বনের
মোষ তাড়ানো'
বনের মোষ তাড়ানো
হিত কাজ, কিন্তু এর প্রতিক্রিয়া যে হিত হবে
তা আশা করা বোকামির নামান্তর।
যেমন ধরুন, ভোলা প্রতিদিন রাস্তায় যাওয়ার সময় অন্যের শুকাতে দেয়া ধানে যদি
হাঁস মুরগী দেখে , তবে নিজেকে আর নিয়ন্ত্রন করতে পারে
না। অন্যের ধানের হাঁস মুরগী তাকে তাড়াতে হবে।
আবার ধরুন ভোলা
অনেক মানুষের সাথে বসে আছে, হঠাত করে দেখলো কারো গালে মশা বসে
আছে। ব্যাস। তাকে মশা মারতে হবে।
Sunday, January 7, 2018
Subscribe to:
Posts (Atom)