গিটঃ
git হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে ধরুন আপনি জাভাতে কোন প্রজেক্ট করছেন। ধরলাম আপনি জাভাতে একটি ক্যালকুলেটর তৈরি করছেন। আপনি সময়ে সময়ে সেই প্রজেক্টে সম্পাদন করবেন মানে নতুন কোন ফিচার যোগ করবেন কিংবা আগের কোন কোডের সাথে আরো কিছু যুক্ত করবেন। এই যে মোডিফাই বা সম্পাদনা করলেন সেটা করতে গেলে আপনার প্রধান প্রজেক্টের আগের ভার্সনে কি ছিলো সেটা থাকবে না। বলতে গেলে থাকবে। কিন্তু বার বার আপনাকে আপনার প্রজেক্টটি কপি করতে হবে। সেই কপি ভার্সনে ইডিট করতে হবে। এটা অনেক ঝামেলার ব্যাপার। এই ঝামেলা থেকে বাঁচার জন্যেই ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিটের আবির্ভাব। গিটে শুধু commit করলেই আপনার পুরনো ভার্সন তো থাকবেই , সাথে যতবার সম্পাদনা করবেন তার সব ভার্সনই থাকবে। এবং কী কী পরিবর্তন করেছেন সেটাও আপনাকে বুঝিয়ে দিবে। তো চলুন শিখি গিট সম্পর্কে।



