Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Wednesday, July 10, 2019

বৃষ্টির গহীনে

তোমার শব্দে বড় একা লাগে জানো!
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'

তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।

তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।

তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত। 

Friday, April 26, 2019

অপদার্থ মন

বুঝিতে চাহিয়া সহস্রবার বুঝিতে নাহি পারি,
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।


Friday, December 7, 2018

'রক্তিম আভা'


দিগন্তের ঠিক কাছাকাছি, 
যখন হারিয়ে ফেলেছিলাম খেই, 
অন্ধকারে ঢেকে যাচ্ছিলো আমার জীবন, 
ঠিক তখনি রক্তাক্ত লাল আলোয় তোমার আবির্ভাব।

দিগন্তের ঠিক শেষে,
যখন ফিরে পেলাম আশা,
নতুন আলোয় উজ্জীবিত হলো মন,
ঠিক তখনি অন্ধকারে তোমার তিরোভাব।

Thursday, August 9, 2018

ক্লান্ত শরীর

রক্তস্নাত শরীর আজ ক্লান্ত।
গভীর ঘুমের আবিরতা চোখ বুজিয়ে আনে।
আর যুদ্ধ নয়, নয় কোন দ্বন্দ্ব।
খুঁজে নিতে চাই জীবনে আসল মানে। 

Wednesday, July 25, 2018

চুম্বন শক্তি

রুগ্ন, ভগ্ন, নগ্ন সমাজে সুন্দর সে তো বেমানান
আবর্জনা ভর্তি সে যে, পুষ্প সেথায় ক্ষীয়মাণ।
নরক পিণ্ড, নোংরা কর্ম বৈধ হেথা সর্বদা,
এক চুম্বনে জাগলো যে তার আদিপুরুষের যৌনতা।
যত্রতত্র পেশাব করা নয়তো হেথা নোংরামো,
ঘুষ, দুর্নীতি, চোরাকারবারি যা আমাদের নিত্যকর্ম।
কতশত সব অন্যায় অবিচার, নেইতো কারো প্রতিবাদ,
প্রতিবাদের ঝড় উঠে যায় যদি হয় চুম্বনের আবির্ভাব।
পাগল-ছাগল লেখতে থাকে শত শত স্টাটেস,
এক চুম্বনেই কেঁপে উঠে  মাতৃভূমি বাংলাদেশ।

Wednesday, June 6, 2018

বাবুর কষ্ট


সুপ্ত, গুপ্ত কত কথা , বাবুর মনে মনে,

বলবে বলে শত বাক্য, তাকায় ক্ষণে ক্ষণে।
উপর থেকে ভালোবাসা, পড়ে নাকো হায়,
সেই দুঃখে বাবুর কষ্ট দেখা নাহি যায়।
ভালোবাসা নয়তো যে ফল পড়বে টপাস করে,
বাবু আমার বুঝতো পারলে অন্তিম কালে এসে।
হাঁপাস, হাপুস করে কী আর লাভ সেখানে হয়,
আকাশ পানে তাকিয়ে বাবুর চোখের জল বয়।


Monday, May 21, 2018

বাধা

'সিক্ত হয়েছি যে আঁখি জলে,

রিক্ত হতে তাতে ক্ষতি কিসের?

রুক্ষ করেছে যে তীক্ষ্ণ রোদ,

চৌচির হতে তবে বাধা কীসের?

স্বপ্ন দেখে রত্ন খুঁজে করেছি যা নষ্ট,
ছুড়ে দিতে তবে অজানা পথের বাধা কীসের?


Sunday, May 13, 2018

'You deserve better'

She said,"I like you."
I said,"You deserve better."
She said,"I love you."
I said,"You deserve better."
She said,"I want to be with you."
I said,"You deserve better."
She said,"I am leaving and will never come back."
I said,"You deserve better."
She said,"................"
You all know what I said. What will you do when moon from sky come to you and say all above lines?
I think you definitely say,"You deserve better."
This one cursed sentence "You deserve better." will never let you live happily. Because you always say, "You deserve better."

Friday, March 30, 2018

শত বছরের সুখ

ছোট্ট সে যে ছবির মতন
সবুজ শস্যের মেলা,
পথগুলো তার নরম যেন 
হাটি সারাবেলা।
চারদিকে তার মাঠ আর মাঠ
মধ্যখানে গ্রাম,
সুশ্রী , সুন্দর গ্রামখানা মোর 
পশ্চিম গিলাবাড়ি নাম।
শান্ত স্বভাব, শব্দ শুধু
পাখির কলতান,
হঠাত কী যে হলো
পড়লো সুতোয় টান।
একের পর এক বিশ্রী কর্মে
ঢাকলো তার মুখ,
গ্রামখানা মোর হারিয়ে ফেললো
শত বছরের সুখ।

Wednesday, January 24, 2018

নষ্ট আমি

নষ্ট পৃথিবী, নষ্ট আমি 
প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে চলেছি
আমার থাবা আর ভয়ংকর নখগুলি

অসহায় হই তখন, চারিদিকে দেখি যখন
ভদ্রবেশে ভদ্র মানুষ আঁচড় কাটে 
রক্তাক্ত করে হিংস্ররুপে 
চারিদিকে সাড়া পড়ে, তারা ভদ্র মানুষ বটে

ভদ্রই তো , ভেবে ঠকেছি 
নষ্ট এই আমি।

Monday, January 1, 2018

অবহেলিত ভক্তকুল

'কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী– কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥'
তীব্র আক্ষেপে জীবন পার করতে কার ভালো লাগে! প্রতিদিন যে দেবীর চরণে প্রস্ফুটিত ফুল ছিটিয়ে দেই, সেই দেবীর অবহেলা ছাড়া আনুগ্রহ পাবার আশা ক্ষীণ। শুধু শুধু সদ্য প্রস্ফুটিত ফুলের অপচয় বই তো আর কিছু পাবার আশা নেই। আধুনিক দেবী দেখেশুনে পুজো নেয়। যাকে ভালো লাগে, সুন্দর শৌর্যধারী যে, দেবী তার মন্ত্র মুগ্ধ হয়ে শুনে, তার পুজোর জন্য তীব্র হৃদয়ে অপেক্ষা করে।বাদ বাকি ভক্তরা আনুগ্রহের ছিটেফোটাও খুঁজতে গিয়ে চোখে সরষের ফুল দেখে। দেবীর চিন্তাও ঠিক আছে। কর্কশ, তীক্ষ্ণ কণ্ঠ দেবী শুনবে কেন, বন্য পশুর গায়ের গন্ধ দেবী শুকবে কেন, বিশ্রি মুখ দেবী দর্শন করবে কেন?
অবহেলিত ভক্তকুলের উচিত দেবীকে বিরক্ত না করা।

Tuesday, August 1, 2017

===গতকাল===


তোমরা বলো, চিন্তা কর না গো
সে তো অস্তিত্বহীন গতকাল
আমি বলি, গত হয়নি গো
তার সঙ্গে কাটিয়েছি পুরোটা সকাল
তোমরা বলো, যা গেছে গেছেই গতকাল
আমি বলি, যায়নি গো
হাতে হাত রেখে হেটেছি সারাটি বিকাল
তোমরা বলো, ফিরে আসে কি গত হয়েছে যা?
আমি বলি, ফিরে এসেছে গো
গতকালই তো আমার অনুপ্রেরণা।

Recent Post