Thursday, February 15, 2018

বিরক্তিকর উপস্থাপক

একটা টক শো দেখছিলাম। আমার প্রিয় একজন ব্যক্তি টক শোতে অতিথি হিসেবে আছে। তার বক্তব্য শোনার জন্য বসে থাকা। কিন্তু কীসের কী, অতিথিরা কথা বলবে , উপস্থাপক নিজেকে হনু প্রমাণ করার জন্য উঠে পরে লেগেছে। তারা বলে একটা কথা উপস্থাপক বলে ৫০ টা।
এ কেমন কথা বাহে! তোমার টিভি, তোমার অনুষ্ঠান। তুমি তো নিয়মিত কথা বলই। অতিথিদের একটু বলতে দাও। আর অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় তো তোমার নাম থাকে না। থাকে অতিথিদের নাম।
কিছু উদাহরণঃ

Wednesday, February 7, 2018

Innocent(সরল গ্যাদা)

অধিকাংশ মানুষ সরল মানুষকে তাদের প্রধান লক্ষ্য করে ঠকানোর জন্য। তাদের ধারণা সরল মানুষ মানে বোকা। যদিও সরল মানুষের অনেক আচরণ বোকার মতই মনে হয়। তারা তাদের বন্ধু, বান্ধব এমনকি অপরিচিত মানুষের খুব সাধারণ অভিনয়ও বুঝতে পারে না। উঠে পরে লাগে তাদের সাহায্য করার জন্য। কিন্তু দুই একজন সরল বোকার জন্য তো আর পুরা সরল গোষ্ঠী বোকা হতে পারে না। হয়তো তারা তাদের আচরণগত দিক দিয়ে কাউকে আঘাত করতে চায় না, হয়ত তারা চায়না কেউ কষ্ট পাক, হয়তো তারা চায় না তাদের না উত্তর শুনে কেউ যেন মন খারাপ না করে।

Wednesday, January 24, 2018

নষ্ট আমি

নষ্ট পৃথিবী, নষ্ট আমি 
প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে চলেছি
আমার থাবা আর ভয়ংকর নখগুলি

অসহায় হই তখন, চারিদিকে দেখি যখন
ভদ্রবেশে ভদ্র মানুষ আঁচড় কাটে 
রক্তাক্ত করে হিংস্ররুপে 
চারিদিকে সাড়া পড়ে, তারা ভদ্র মানুষ বটে

ভদ্রই তো , ভেবে ঠকেছি 
নষ্ট এই আমি।

Recent Post