Wednesday, June 6, 2018

বাবুর কষ্ট


সুপ্ত, গুপ্ত কত কথা , বাবুর মনে মনে,

বলবে বলে শত বাক্য, তাকায় ক্ষণে ক্ষণে।
উপর থেকে ভালোবাসা, পড়ে নাকো হায়,
সেই দুঃখে বাবুর কষ্ট দেখা নাহি যায়।
ভালোবাসা নয়তো যে ফল পড়বে টপাস করে,
বাবু আমার বুঝতো পারলে অন্তিম কালে এসে।
হাঁপাস, হাপুস করে কী আর লাভ সেখানে হয়,
আকাশ পানে তাকিয়ে বাবুর চোখের জল বয়।


Monday, May 21, 2018

বাধা

'সিক্ত হয়েছি যে আঁখি জলে,

রিক্ত হতে তাতে ক্ষতি কিসের?

রুক্ষ করেছে যে তীক্ষ্ণ রোদ,

চৌচির হতে তবে বাধা কীসের?

স্বপ্ন দেখে রত্ন খুঁজে করেছি যা নষ্ট,
ছুড়ে দিতে তবে অজানা পথের বাধা কীসের?


Sunday, May 13, 2018

'You deserve better'

She said,"I like you."
I said,"You deserve better."
She said,"I love you."
I said,"You deserve better."
She said,"I want to be with you."
I said,"You deserve better."
She said,"I am leaving and will never come back."
I said,"You deserve better."
She said,"................"
You all know what I said. What will you do when moon from sky come to you and say all above lines?
I think you definitely say,"You deserve better."
This one cursed sentence "You deserve better." will never let you live happily. Because you always say, "You deserve better."

Monday, April 16, 2018

'অবাঞ্ছিত'

চিত্র থেকে অর্ধেক কাটা পড়া, 
একা দাঁড়িয়ে থাকা চরিত্রটি 
আজকে আফসোসের হিসাব কষতে বসেছে।
আকাশের দিকে তাকিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আরো কত কী। 
শেষে মিলিয়ন বিলিয়নে গিয়ে আর হিসাব মেলাতে পারলো না। নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিদায় নিতে চাইলো চিত্র থেকে।

Friday, March 30, 2018

শত বছরের সুখ

ছোট্ট সে যে ছবির মতন
সবুজ শস্যের মেলা,
পথগুলো তার নরম যেন 
হাটি সারাবেলা।
চারদিকে তার মাঠ আর মাঠ
মধ্যখানে গ্রাম,
সুশ্রী , সুন্দর গ্রামখানা মোর 
পশ্চিম গিলাবাড়ি নাম।
শান্ত স্বভাব, শব্দ শুধু
পাখির কলতান,
হঠাত কী যে হলো
পড়লো সুতোয় টান।
একের পর এক বিশ্রী কর্মে
ঢাকলো তার মুখ,
গ্রামখানা মোর হারিয়ে ফেললো
শত বছরের সুখ।

Saturday, March 24, 2018

ফেসবুক তথ্যের মুড়ি ঘণ্ট

ফেসবুক আমার সম্পর্কে কী কী জানে?
উত্তরঃ আমার নাম, আমার জন্ম তারিখ, আমার লিঙ্গ, আমার পছন্দ, আমার ভাষা, আমার ধর্ম, আমার রাজনৈতিক অবস্থান, আমার মোবাইল নাম্বার, আমার ইমেইল, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমার কর্মক্ষেত্রের বিবরণ, আমার বৈবাহিক অবস্থা, আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা, আমার ওয়েবসাইটের ঠিকানা, আমার সামাজিক যোগাযোগের ঠিকানা, আমি কখন কী করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কী দেখছি, কী খেতে পছন্দ করি, অবসরে কী করতে পছন্দ করি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

Blender Design 07

For my friend Prodip
Design Engine: Blender Cycles

Prodip's Reading Room

Recent Post