Tuesday, March 13, 2018

Blender Design_06

Design Engine: Blender
Render Engine: Blender Cycles

Monday, March 12, 2018

বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স(বুক রিভিউ)

অসাধারণ। এর চেয়ে বেশি বলা কম হয়ে যাবে। এই জন্যেই জাফর ইকবাল স্যারকে এত এত ভালোবাসি। গল্পের মত বিজ্ঞান একেবারে মস্তিষ্কের গভীরে প্রবেশ করিয়ে দেন। 
গল্পের মত করে এই মহাবিশ্বের উৎপত্তি থেকে কীভাবে আধুনিক মানুষের উৎপত্তি হলো বুঝিয়ে গেলেন অবলীলায়।
অনেক কিছু জানতে পারলাম বইটি পড়ে। সবচেয়ে বড় যে উপকার হলো , আগে কেউ জিজ্ঞেস করলে পৃথিবীর উৎপত্তি কিংবা প্রাণের উৎপত্তি কিংবা মহাবিশ্বের উৎপত্তি এগুলো বলতে গুলিয়ে যেত। কিন্তু এখন হবে না। স্যার এত সুন্দর করে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। 
ধন্যবাদ স্যার। ভালো থাকুন। বেঁচে থাকুন আরো অনেক দিন। 
বইটির রকমারি লিংকঃ https://goo.gl/JpqmJE

Wednesday, February 28, 2018

সস্তা মজার সস্তা বাজার

মজা ছাড়া বন্ধুত্ব হয় নাকি! বন্ধুদের আসরে সব ধরনের শব্দ জায়েজ। কার কি আছে বা নাই, কার কি হইছে আর কি হয় নাই এসবই তো বন্ধুত্বের আড্ডার গরম আলোচ্য বিষয়। কিন্তু দুঃখজনক ভাবে সেই বন্ধুত্বের আড্ডাটা আজ ফেসবুকে উঠে এসেছে। হুটহাট গজিয়েছে হরেক রকম পেজ আর সবচেয়ে পরিচিত আড্ডা সেখানে “মেনশন হপে”।
দেখা গেলো মোটা কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে, কালো কারো ছবি দিয়ে মেনশন করতে বলা হয়েছে। কার বাসর ঘরে কী হবে , কার টয়লেটে কী হবে এগুলাই সেখানের আলোচনার ব্যাপার।

Monday, February 19, 2018

নিজেকে চেনা

ক্যাপশন দেখে মানুষ হাসবে। ভাববে নিজেকে চেনা, এটা আবার কেমন কথা! কিন্তু সত্যি বলতে জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি এক কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়, আমি কে, আমি কেমন , আমি কী চাই?
দূর্ভাগ্যের বিষয় এখনো এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়া হলো না। অন্যকে চেনা আমার কাছে সোজাই মনে হয়, কিন্তু নিজেকে চেনা ও যে জটিল থেকে জটিলতর।

Blender Design_05(Executive Chair)

Sunday, February 18, 2018

ভালোবাসার সত্যকাহন

"আমি তোমাকে ভালোবাসি" - এই সাধারণ কথাটাই এখনো তাকে বলতে পারিনি। পারিনি তাকে লেখতে। কারণ তার চোখে মুখে আমি আমার প্রতি তার ভালোবাসার কোন ছায়া দেখতে পাইনি। 'না' উত্তর যেখানে অনুমেয় সেখানে শুধু শুধু নিজেকে পরখ করে নেওয়ার কিছু নেই বলে আমার মনে হয়েছে।

কিন্তু আমি তাকে ভালোবাসি। তার আনন্দে আমি আনন্দিত হই, তার কষ্টে আমি কষ্ট পাই। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। যদিও মাঝে মাঝে আক্ষেপে নিজের মানসিক বিকার তৈরি হয় , কিন্তু আমি তাকে ভালোবাসি।

Thursday, February 15, 2018

বিরক্তিকর উপস্থাপক

একটা টক শো দেখছিলাম। আমার প্রিয় একজন ব্যক্তি টক শোতে অতিথি হিসেবে আছে। তার বক্তব্য শোনার জন্য বসে থাকা। কিন্তু কীসের কী, অতিথিরা কথা বলবে , উপস্থাপক নিজেকে হনু প্রমাণ করার জন্য উঠে পরে লেগেছে। তারা বলে একটা কথা উপস্থাপক বলে ৫০ টা।
এ কেমন কথা বাহে! তোমার টিভি, তোমার অনুষ্ঠান। তুমি তো নিয়মিত কথা বলই। অতিথিদের একটু বলতে দাও। আর অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় তো তোমার নাম থাকে না। থাকে অতিথিদের নাম।
কিছু উদাহরণঃ

Recent Post