Sunday, April 11, 2021

10 ways to have a better conversation

  1. Don't multi-task (Be present in that moment)
  2.  Don't pontificate
  3. Use open-ended question
  4. Go with the flow
  5. If you don't know, say you don't know
  6. Don't equate your experience with their (you experience != their experience)
  7. Don't repeat yourself
  8. Stay out of the weeds
  9. Listen (if your mouth is open, you aren't learning--Buddha)
  10. Be brief

Tuesday, March 17, 2020

প্রতিবিম্বের মুক্তি

মানিব্যাগের গোপন ভাঁজের প্রতিবিম্ব আজ হাসে, হাসতে হাসতে বলে,
"বদ্ধ পকেটের ভাঁজ থেকে মুক্তি দাওনি কখনো,
আলো বাতাসের ছোঁয়া পেতে দাওনি। আর
দাওনি বলেই আজ মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি পেতে যাচ্ছি চিরতরে।"
প্রতিবিম্বের ক্রুর হাসি, উম্মুক্ত উল্লাস একদমই হৃদয়ে আঘাত করে না।
আঘাত করেনা কারণ বদ্ধ পকেটে আটকে রেখেই দীর্ঘায়িত করেছিলাম সম্পর্কটা।

Saturday, November 2, 2019

Loose Plug!

Did you ever try your mobile charger with loose plug!
It seems like the combination of 'connected..' and disconnected...' continue forever.
The beep of the 'connected' , 'disconnected' sometimes make you insane.
My life is somewhat kind of a loose plug with all kind of relationship. 
'Connected', 'disconnected' continue and the beep is still unbearable. 

Wednesday, July 10, 2019

বৃষ্টির গহীনে

তোমার শব্দে বড় একা লাগে জানো!
আমার পুরনো টিনের জং ধরা চালে,
তোমার আছড়ে পড়ার প্রতিটি শব্দ
যেন হৃদয়ে হুল ফুটিয়ে বলে,
'তুমি বড় একা, একদমই একা,
তোমার কেউ নেই, ছিলোও না কখনো।'

তোমার শব্দে মন বিমর্ষ হয় জানো!
আলোতে জলমলে হৃদয় হঠাত করে,
কালো মেঘে ছেয়ে যায়,
ভীতর থেকে বারংবার মনে হয়,
কী যেন নেই, কোথাও যেন কিছু খালি আছে।

তোমার শব্দে পুরনো স্বপ্ন জেগে ওঠে জানো!
কনিষ্ঠে কনিষ্ঠা রেখে নির্জন রাস্তায় ভিজবো বলে,
কতশত স্বপ্ন আধো পাগলের প্রলাপ বকতো,
আর রাতশেষে অধরা বাস্তবতার আলোতে,
হারিয়ে যেত অজানা কোন গহীন সমুদ্রে।

তোমার শব্দ বড় ভয়ংকর,
ঘুমহীন প্রহর তৈরিতে তোমার শব্দ
সিদ্ধহস্ত। 

Sunday, June 9, 2019

Fight Against Friends

It's really hard,
to fight against friends,
It's really to hard,
to bear the consequences.

Fight against friends,
like messing with privacy,
Fight against friends,
like deal with consistency. 

Friends is a vague term,
Can turn into foes,
Friends is a vague term,
make your life worst.

Monday, May 13, 2019

ব্যবধান


দূরে ঐ দূরে লক্ষ কোটি নক্ষত্র জ্বলছে, দূর থেকে কত কাছেই না মনে হয় তাদের, মনে হয়, একটির উপর আরেকটি লেপটে আছে। তাই কী! দূর থেকে মনে হলেই কী লেপটে থাকা যায়? খুব কাছের নক্ষত্র দুটির মধ্যেও শত আলোকবর্ষ ব্যবধান। ভুল যদি হয়ে থাকে ভুল দর্শকের, নক্ষত্রের নয়।

Friday, April 26, 2019

অপদার্থ মন

বুঝিতে চাহিয়া সহস্রবার বুঝিতে নাহি পারি,
বুঝের বাপের মায়ের মাসি,
পাতিয়াছে সাথে আড়ি।
রিক্ত সিক্ত কত যে হইলাম, তবু পড়িয়াছে ঠেলা,
মনুষ্য মন বুঝিতে তবু,
ভাসাইয়া চলিয়াছি ভেলা।
দেখিতেছি কত নিকট আত্মীয়, নিকট নাহি থাকে,
সহসা স্মরিয়া, আপনি মরিয়া,
উপ্তা করে রাখে।
আজ হইতে যত দিন যাইবে, যাইবে যত ক্ষণ,
বাঁধিয়া রাখিব, মোড়াইয়া রাখিব,
অপদার্থ এ মন।


Saturday, April 20, 2019

জাতের উর্ধ্বে


শূদ্রে নাকি জাত গেলো সব,
রুদ্রে কুপোকাপ,
নমঃ নমঃ করতে করতে
করছি অভিসম্পাত।
জাত ভেদে কই আমি শ্রেষ্ঠ,
পুত আমার মন,
দূরে থাক! দূরে থাক!,
ছুঁয়ে দিলে করবি ভঙ্গ পণ। 
ভীতর কেটে লাল নিশানে,
যবে করি আলিঙ্গন,
লালে লালে মিলে একাকার,
উর্ধ্বে সবাই মানুষেরই সন্তান।

Monday, April 15, 2019

আত্ম উদ্ধৃতি

১। নিজেকে বুঝতে পারা যে কতটা ভয়ানক ব্যাপার তা বুঝতে না গেলে বুঝা যাবে না। এবং সেই বুঝাতে যদি নিজের খারাপ চেহারাটা আপনার চোখের সামনে চলে আসে তখন তো একেবারে যাচ্ছেতাই অবস্থা।
এতদিন ধরে যে আপনি ছিলেন মুহূর্তেই মনে হবে আপনি আর সে নেই। আপনি আপনার কাছেই হয়ে গেছেন মস্তবড় এক ভিলেন।
অন্য কারো খারাপ চেহারা দেখলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচা যায়। কিন্তু নিজের থেকে কীভাবে বাঁচবেন!
অগত্যা পালানোর তো উপায় নেই, বেঁচে থাকতে হয় একটা গ্লানি নিয়ে। একটা আত্মখেদ নিয়ে।

২। তৈরি করলেন এক মস্তবড় তত্ত্ব। সেই তত্ত্বতে যা নয় তাই যোগ করলেন। এবং নিকটজনকে বোঝাতে লাগলেন যে এটাই সত্য তত্ত্ব। আপনি কল্পনাও করেননি আপনার নিকটজন আপনার ভুল তত্ত্ব আপনার উপরেই প্রয়োগ করা শুরু করে দিতে পারে।
একটা সময় যখন সত্যিই প্রয়োগ করা শুরু করে দিলো তখন নিজের চুল ছিঁড়বেন নাকি নিজের তত্ত্বকে ভুল বলবেন তার কূল কিনারা খুঁজে পান তখন অগত্যা বসে বসে চুল ছেঁড়াই শ্রেয়।

৩। 'নিচের চুল ছেঁড়া' গবেষণা বলে আপনজনরাই নাকি বেশি ঠকায়। গবেষণা চুলছেড়া হতে পারে কিন্তু কথাটা কিন্তু খাঁটি। যেহেতু আপনার অনেক গোপন বিষয় আপনজন বা নিকটজনরাই জানে সেক্ষেত্রে তারা যে তার অপব্যবহার করবে না এই নিশ্চয়তা এই মনুষ্য জগতে চিন্তা করাও বোকামি।

Monday, April 8, 2019

বন্ধন

bond-a conceptual art

Sunday, March 24, 2019

ভন্ড বাঙালি

বাঙালির মত ভণ্ড জাতি খুব কমেই আছে। এরা সবসময় প্রশংসা পেতে পছন্দ করে কিন্তু প্রশংসা করতে এদের প্রচণ্ড অনীহা। প্রশংসা যে করে না তা নয়, করে যে কাজ নিজের মন মত হয়।

এই যেমন ধরুন, ভারতের প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দিলে এরা প্রশংসায় গদগদ হয়ে যায়, ঠিক বিপরীতটা যদি এদেশের প্রধানমন্ত্রী করে তবে ভাষা গেলো রব তুলে আর্তনাদ করে।

আবার ধরুন, নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ৫০ জন মানুষ নিহত হওয়ায় নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী যখন মুসলমানদের দুঃখে দুঃখী হয়ে সংসদে কোরআন তেলয়াত করালেন, পাশাপাশি মসজিদে মাইকে আজান দেওয়া যাবে এমন নিয়ম করলেন তখন বাঙালিদের আনন্দ আর প্রশংসা দেখার মত হয়।
ঠিক বিপরীতে চিন্তা করুন , এদেশের সংখ্যালঘু, আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা হলে প্রধানমন্ত্রী এই বাঙালিদের ভয়ে সেখানে গিয়ে সমবেদনা পর্যন্ত জানাতে কেমন দ্বিধা করে। বাকি কাজ তো দূরের কথা।
অনেকে বলে নিউ জিল্যান্ডের মত সভ্য আর শান্তিপ্রিয় দেশ নই বলেই এমন হবে। আমার প্রশ্ন হলো যে বা যারা নিউ জিল্যান্ডের প্রশংসা করছেন অন্তত তারা কি নিশ্চিত করে বলতে পারবেন যে আপনারা এদেশের সংখ্যালঘুদের বিপদে পাশা দাঁড়ান?

আসলে এসব আপনাদের ভণ্ডামো। চরম মাত্রার হিপোক্রেসি। নিজের মন মত হলেই ভালো। বাকি সব ভালো নয়।
এই সব ভণ্ডামো বাদ দিয়ে অন্তত সব কাজের প্রশংসা করুন। যদি সে কাজ আপনার মনমত নাও হয় তারপরেও ভালো কাজের প্রশংসা করুন। সে নিউ জিল্যান্ডে হলেও করুণ, এদেশে করলেও প্রশংসা করুণ।
অন্তত চেষ্টা করুন ভণ্ডামিটা কম করে করতে। 

Wednesday, February 13, 2019

বঞ্চিত

মজার ব্যাপার হলো, বঞ্চিতদের হিংসা একটু বেশি বেশি। নিজের নাই তো অন্যের দেখে হিংসা করতে হবে। অন্যের কেন থাকবে, অন্যেরা কেন এত সুখি, অন্যেরা কেন এত উৎসব পালন করে ইত্যাদি ইত্যাদি। কেউ তো আরো এককাঠি সরস। হিংসার সাথে ধর্ম, তামাশা, ঠাট্টা,দারিদ্রতা মিশিয়ে একাকার করে ফেলে। নিজে বঞ্চিত অন্যেকে দেখায় নরকের ভয়। নিজে বঞ্চিত অন্যকে বোঝায় সে কীভাবে উৎসব পালন না করে ঐ টাকা দিয়ে গরীবের সেবা করতে পারতো।
আরে বঞ্চিত! তোমার থাকলে কী আর এমন চিন্তা করতে! ঠিকই দেখা যেত উৎসবে কী উপহার কিনবে এমন চিন্তায় রাতের ঘুম হারাম করে গুগলে সার্চ দিচ্ছো, 'what is the best gift for best people'.
কথা হলো দুঃখে থাকলে নিজে মহামানব হয়ে যাই, আর সুখে থাকলে তুই কায় আর মুই কায়। হিংসা বাদ দাও, আগামী উৎসবে যাতে করে বঞ্চিতের কলঙ্ক মুছে যায় তার জন্য একটু দোয়া দরূদ পড়ো।

Monday, January 7, 2019

Thursday, December 27, 2018

Windows Can't be Installed on Drive 0 Partition 4(Solved for HP Laptop)

I was in deep trouble while setup windows 10 on my HP Laptop. I searched and searched google but find no solution. Lastly I discovered that the issue is inside the boot difference between MBR(Master Boot Record) and GTP(GUID Partition Table).
MBR for BIOS(Legacy) boot mode and GTP for UEFI boot mode.
So I need to bootable my pendrive in MBR mode. So that It can install windows with support Legacy boot mode.
I download Rufus and bootable my pendrive. The settings are given below:

  1. Open Rufus
  2. From 'Boot Selection' 'Select' your ISO file
  3. Partition scheme change to MBR mode
  4. File System change to NTFS
  5. START
That's it. 

Photo Credit: Rufus
Then I insert the pendrive in my HP laptop and restart my laptop and press F9(Boot Device Option)
I select USB Device Flash Drive (Not UEFI mode) and Press Enter. 
Vowla!!! My windows installation problem has gone. 


Thursday, December 20, 2018

Saturday, December 8, 2018

শয়তান তেল

বাঙালির তেলের ব্যাবসা সবসময়ই রমরমা চলে। সবকিছুই ঠিকঠাক আছে কেন জানি মধ্যপ্রাচ্যের মত হয়ে উঠা হয় না সেটাই বুঝে আসে না। 
তেলের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কোন ঝুট ঝামেলা নাই। অন্যান্য দেশের মত ভেজাল যুক্ত তেল উৎপাদন বাঙালি করে না। একেবারে খাঁটি, শুদ্ধু তেল। 
তেলের রকম ফের আছে অবশ্য। কয়েকটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাজনৈতিক তেল, নৈতিক তেল, ভাই-ব্রাদার তেল, শ্রদ্ধেয় তেল, শয়তান তেল ইত্যাদি।
শয়তান তেল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে(যেহেতু অন্যান্য তেল নিয়ে মানুষের বিস্তর ধারণা আছে তাই সেগুলো বাদ)।
এই তেলের উৎপাদন হয় কোথাও নতুন যুক্ত হওয়া মানুষ প্রজাতি থেকে। এই প্রজাতি কোথাও নতুন আসলে প্রথমে কোথায় তেল উৎপাদন করতে হবে, কোথায় তেল মারতে হবে বুঝতে পারে না। ফলে সামনে যাকে পায় তাকেই তেল মারতে থাকে। কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারে যে যাদের এতদিন তেল মেরে এসেছে তারা তেমন বিখ্যাত/কুখ্যাত নয় তখন তাদের আছাড় মেরে যারা বিখ্যাত/কুখ্যাত/পরিচিত বেশি তাদের তেল মারা শুরু করে।
এদিকে এতদিন তেল খাওয়া অল্প পরিচিত জনগণ ভোগে তেল হীনতায়। শরীরের অবস্থা কাহিল হয় যখন দেখে তেল উৎপাদন প্রজাতি তারই সুহৃদ / কাছের মানুষদের বিখ্যাত ভেবে তেল মারছে।
শেষে অবশ্য গ্যাস্ট্রিকের একটা কড়া ঢেঁকুর তুলে বলে," ঐ তেলে কোলেস্টেরল বেশি ছিলো, গেছে ভালোই হয়েছে"

Friday, December 7, 2018

'রক্তিম আভা'


দিগন্তের ঠিক কাছাকাছি, 
যখন হারিয়ে ফেলেছিলাম খেই, 
অন্ধকারে ঢেকে যাচ্ছিলো আমার জীবন, 
ঠিক তখনি রক্তাক্ত লাল আলোয় তোমার আবির্ভাব।

দিগন্তের ঠিক শেষে,
যখন ফিরে পেলাম আশা,
নতুন আলোয় উজ্জীবিত হলো মন,
ঠিক তখনি অন্ধকারে তোমার তিরোভাব।

Friday, November 16, 2018

ভিক্টিম ব্লেমিং

আক্রান্তকে প্রথমে সন্দেহ ও পরে দোষারোপ করা বাঙালির শ্রেষ্ঠ অভ্যাস।
একজন আক্রান্ত ব্যক্তি যতটা অসহায় অবস্থায় থাকে আক্রান্ত অবস্থার পর তার চেয়ে বেশি অসহায় হয় যখন আশেপাশের মানুষ তাকে সহানুভূতির পরিবর্তে সন্দেহ ও দোষারোপ করা শুরু করে।
কিছু বর্বর মানুষ এই 'ভিক্টিম ব্লেমিং' করবে সেটা হতেই পারে কিন্তু শিক্ষিত, অনেক উচু দরের মানুষ, যিনি সবসময় সমাজ, সংস্কৃতি নিয়ে কথা বলেন, প্রগতির কথা বলেন তিনি যখন এই ভিক্টিম ব্লেমিং করেন তখন প্রচণ্ড অসহায় লাগে। বার বার মনে প্রশ্ন ওঠে আমরা কী এতই বোকা। মানুষ চিনতে আমরা এত ভুল করি কেন!
একজন শারীরিক লাঞ্চনার শিকার নারীকে উদ্দেশ্য করে একজন বিজ্ঞ, শ্রদ্ধেয় ব্যক্তি লিখেছেন "আপনি নিশ্চিত কিছুটা হলেও তার সংগ এনজয় করেছেন...'সব জেনেও গিয়েছেন...."
কীভাবে সম্ভব!!!!
ভেবেছি এখনো কিছু ভালো মানুষ, ভালো শিক্ষক আছেন। যারা প্রতি নিয়ত প্রচলিত ধারার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।
কিন্তু এখন বুঝতে পারছি নিশাচর প্রাণী আলোতে আসল চেহারা লুকিয়ে রাখে আর অন্ধকার হলেই তা দেখাতে কার্পণ্য করে না।

Tuesday, September 4, 2018

বিশ্বাস

আমার মতে বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম বিষয়। এই বিশ্বাস আবার ধর্মীয় কিংবা অন্য কোন কিছুতে বিশ্বাস নয়। এই বিশ্বাস হলো মানুষের প্রতি বিশ্বাস। যদিও মর্যাদার দিক দিয়ে মানুষ তেমন বিশ্বস্থ প্রাণী নয় কিন্তু যে মানুষটি অন্য আরেকটি মানুষকে বিশ্বাস করে, তার প্রতি নির্ভর করে সেই মানুষটি থাকে একেবারে শুদ্ধ, সরল। 
মস্তিষ্কের পরম প্রশান্তি অনুভূত হয়, যে আমি যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না। 
কিন্তু একি! যুগে যুগে মানুষ নামক এই নিকৃষ্ট প্রাণীটি বিশ্বাস ভঙ্গ করেছে। পরম বন্ধুকেও নিজের সামান্য স্বার্থের কারণে ছুড়ে ফেলে দিয়েছে গর্তে। ইতিহাসে তার ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে। 
বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছিলো মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। জুলিয়াস সিজারের পতন হয়েছিলো ব্রুটাসের বিশ্বাসঘাতকতার কারণে। 
বিশ্বাস ভঙ্গের যে আঘাত সেই বিশ্বাসকারী সরল(বিশ্বাস) মানুষ পায় তার সঙ্গে তুলনা করার মত বিষয় এই পৃথিবীতে নেই। শুধু বলা চলে বিশ্বাস নষ্ট হলে পৃথিবীর প্রতি তার একটা নোংরা মনোভাব তৈরি হয়। মানুষ নামক প্রাণীটির প্রতি তার শ্লেষ, আক্ষেপ জমতে থাকে।সমাজের সাধারণ নিয়মে এসব নিয়ে হয়তো বেঁচে থাকে শেষে কিন্তু বিশ্বাস নামক শব্দটা তার অবিধান থেকে হারিয়ে যায়। 


Sunday, September 2, 2018

Delusions of Grandeur

Downloaded From wikimedia commons


'Delusions of Grandeur'-বাংলা করলে দাঁড়ায়ঃ 'যা নয় নিজেকে তাই ভাবা'। এক প্রকার রোগ আরকি। এই রোগে ভুগতে মজা আছে, কিন্তু সমস্যা হলো রোগে ভুগতে ভুগতে নিজের যতটুকু আছে সেটুকু হারিয়ে ফেলা।
যেমনঃ বিড়াল নিজেকে বাঘ মনে করে আত্মতৃপ্তি পেতে পারে কিন্তু সার্বক্ষনিক বাঘ ভাবতে ভাবতে এক সময় তার বিড়াল পরিচয়টুকু বিলুপ্ত হতে পারে। আবার সে বাঘও নয়। তাহলে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে যখন সম্বিত ফিরে পায় তখন না সে বাঘ না সে বিড়াল। হতাশায় বিপর্যস্থ হওয়া ছাড়া উপায় থাকে না।

Recent Post